চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 রাঙ্গামাটির সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:০৭ পিএম, ২০২৫-১২-২৮

 রাঙ্গামাটির সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন

রোববার সকাল ১০টায় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ওয়াগ্গাছড়া সদর দপ্তরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিজিবির কার্যক্রমের সার্বিক বিষয়ে তুলে ধরেন ৪১ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

তিনি বলেন, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার (ভারতের সঙ্গে ৪,১৫৬ ও মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার) সীমান্তের মধ্যে দক্ষিণ-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ৫৪০ কিলোমিটার নিয়ে বেষ্টিত। যা চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্তর্গত আমতলী থেকে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার কচুতলী পর্যন্ত বিস্তৃত। বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়নের আওতাধীন সর্বমোট ১৩টি ব্যাটালিয়ন সীমান্তের সুরক্ষা প্রদান করছে। একইসঙ্গে দূর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

এ বিজিবি অধিনায়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের অধীনস্থ ইউনিট সমূহ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে চলতি বছরে ২৯ জন আসামিসহ ৫৮ লাখ ৭৯ হাজার ১৩৫ টাকার মাদক জব্দ করেছে। এছাড়া ২৭ কোটি ৭১ লাখ ৪৯ হাজার ৬৮৪ টাকার অন্যান্য মালামালসহ সর্বমোট ২৮ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৮১৯ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি অধিনায়ক বলেন, চোরাকালীন সময়ে বিভিন্ন সময় বিজিবি কর্তৃক বিভিন্ন প্রকার কাঠ, বাঁশ, ভারতীয় থ্রি পিস, প্রসাধনী, সাবান, কীটনাশক, শুঁটকি, সিগারেট, নাপ্পি, রসুন, চিনি, জিরা, চা পাতা, স্যান্ডেল, নৌকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এর আওতাধীন ইউনিট সমূহ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে প্রত্যেক বিজিবি সদস্য বদ্ধ পরিকর। এছাড়া সাধারণ জনগণ যাতে অবৈধ অস্ত্র এবং সন্দেহজনক লোকজনের গতিবিধি সংক্রান্ত তথ্য বিজিবি'কে প্রদান করে সে ব্যাপারে সীমান্ত এলাকায় প্রতিনিয়ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর